কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরের মসজিদ স্থানান্তর নিয়ে মসজিদ কমিটির গোঁড়ামি এবং জমিয়তের ভুল রাজনীতি বিজেপির পালে হাওয়া দিচ্ছে।
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (দমদম বিমানবন্দর) রানওয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদ (যা ‘গৌরীপুর জামে মসজিদ’ নামেও পরিচিত) দীর্ঘ সময় ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সরকার উড়ান নিরাপত্তা, রানওয়ে সম্প্রসারণ এবং আধুনিকীকরণের অজুহাতে মসজিদ কমিটির সঙ্গে কোনো আলোচনা না করেই এই মসজিদটিতে নামাজ আদায় করা জোর…
